রাণীনগরে গাঁজাসহ আটক ১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ দুই গ্রাম গাঁজাসহ এনামুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল ইসলাম উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ফজলু খন্দকারের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এনামুল ইসলামকে আটক করা হয়। এ সময় তল্লাশী করে তার কাছে থেকে ১শ দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url