গোয়াইনঘাটে বিজয় দিবস সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : বাঙ্গালি জাতির স্বাধীনতার মাস, ১৬ ডিসেম্বর। ১৯৭১সালে পাক হানাদারদের সাথে যুদ্ধ করে ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সেই মহান বিজয় দিবস আগামি ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস সফল করার লক্ষে সারা দেশের ন্যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমাল পালের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মা.গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা লুৎফুর রহমান লেবু, আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলামম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যাক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ্ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।