বিশ্বনাথ প্রেস ক্লাব সদস্য অসিত রঞ্জন দেব করোনামুক্ত

বিশ্বনাথ প্রতিনিধি :: দৈনিক সিলেট বাণী’র বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেস ক্লাব সদস্য অসিত রঞ্জন দেব তাঁর স্ত্রী-সন্তানসহ করোনামুক্ত হয়েছেন। দীর্ঘদিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে ও ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন। অসিত রঞ্জন দেব বলেন, ডাক্তারদের দেয়া সব পরামর্শ মেনে ও নিয়মিত ঔষধ খেয়ে আমরা ভাল হয়েছি। পাশাপাশি মানসিক শক্তি ছিল সবচেয়ে বেশী। তিনি অসুস্থকালীণ সময়ে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন এর জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার দোয়া কামনা করেছেন। বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা বলেন, অসিত রঞ্জন দেবসহ তাঁর স্ত্রী-সন্তান এখন পুরোপুরি সুস্থ। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন এবং আমাদের পরামর্শ মেনে ও নিয়মিত ঔষধ সেবন করে ভাল হয়েছে তার পরিবার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url