নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, প্রধান শিক্ষক ফজলুর রহমান ও প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ভালো থাকায় সন্তোষ প্রকাশসহ গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url