বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া
স্টাফ রিপোর্টার : মঙ্গলবার সকাল ১০টায় বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ২০১৯সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবুল জাহের। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রধাণের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। সহকারি প্রধাণ শিক্ষক পারভীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ চান মিয়া,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মাসুদা মেম্বার,বীরমুক্তিযোদ্ধা শাহেনশা মেম্বার, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীরমুক্তিযোদ্ধা নূর আল আমিন,প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ মিয়া বাবু,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ অখিলউদ্দিন,আনোয়ার হোসেন,মোঃ শাহিন,শহীদ মেম্বার প্রমুখ।
from BDJAHAN http://bit.ly/2DIuTUY
via IFTTT