নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সওজ
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার স্থানীয় বাসষ্ট্যান্ডের দুই পার্শ্বে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর। মহাসড়কের জায়গা দখলমুক্ত করতে তিন দিনব্যাপী এ অভিযান চলবে। বুধবার সকাল থেকে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের উপ-সচিব ও ঢাকা জোনের এস্টেট ও অইন কর্মকর্তা মাহাবুব রহমান ফারুকী নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সওজ কর্তৃপক্ষ জানান, বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট থেকে রনবাঘা বাজার পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের দুপার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ এর অংশ হিসেবে তিন দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চলবে। এবার তারা টেকসই উচ্ছেদের দিকে নজর দিচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি, একটু সময় দিলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সড়িয়ে নিতে পারতেন। মূলত মহাসড়কের জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা সময় না দেয়ার অভিযোগ তুললেও, বগুড়া সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশাফুজ্জামান জানান, অবৈধ ভাবে গড়ে ওঠা ৬০০ স্থাপনার মালিকদের স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা কোন কর্ণপাত করেননি। এরপর গতসপ্তাহে গণবিজ্ঞপ্তি জারিসহ তাদের সতর্ক করতে আগে থেকে মাইকিং করা হয়েছে। এ অভিযান বুধবার পর্যন্ত চলবে ।
from BDJAHAN http://bit.ly/2FYIQAq
via IFTTT