সিংড়ায় ৩ মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য উদ্ধার
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পৌর শহরের গাইনপাড়া মহল্লার মৃত মুনছুর রহমানের ছেলে মোঃ হাবিব (৩৫), একই মহল্লার শামসুল হকের ছেলে ফিরোজ সরদার (৩৪) ও চকগোপাল মহল্লার মৃত মোজাহার আলীর ছেলে মোঃ আমিন (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৪০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। আটকের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
from BDJAHAN http://bit.ly/2RrcC1Q
via IFTTT