বিদ্যুৎ চৌধুরীকে আবারও চেয়ারম্যান পদে দেখতে চায়
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: সাদা মনের আলোকিত মানুষ একজন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ২য় বারের জন্য চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। উপজেলার সর্বস্তরের ভোটারবৃন্দের নিকট একজন আলোকিত মানুষ হিসেবে পরিচিত।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলার সর্বস্তরের ভোটারের মতামতের প্রেক্ষিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনি দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী।
উপজেলার ৯ ইউনিয়ণের তৃনমূল সাধারণ জনগণের তার প্রতি আস্থা ও স্বতঃস্ফুর্ত মতামতের আলোকেই তার এ দৃঢ় প্রত্যাশা। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে বিদ্যুৎ চৌধুরী এলাকার উন্নয়ন, সমস্যা-সম্ভবনা ও সর্বোপরি সার্বজনিন কল্যাণে সদা সচেষ্ট থাকবেন। এলাকার সার্বিক চাওয়া-পাওয়ার বিষয়ে তিনি অতীতে যেমন গুরুত্ব দিয়ে আসছেন। বরাবরের ন্যায় বর্তমানসহ ভবিষ্যতেও ঠিক তেমনি গুরুত্ব দিয়ে যাবেন। বিদ্যুৎ চৌধুরী আসলেই একজন সুষ্ঠু চিন্তা-চেতনার ধারক এবং বাহকসহ জনদরদী মানুষ। জনতার জনপ্রিয়তা কখন কমতি হয়নি। বরং সময়ের ধারাবাহিকতায় জনপ্রিয়তার ভান্ডার হয়েছে আরো শক্তিশালী ও সুবিশাল।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজনৈতিক দলের রাজনীতিক হিসেবে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত এ মানুষটি নির্বাচনের ঘোড়-দৌড়ে অপর যেকোন নেতৃবৃন্দের চেয়ে অনেকটা এগিয়ে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা-অভিজ্ঞতা এবং সর্বোপরি ভোটারদের ভালোবাসাকে সম্বল করেই তিনি জীবনে এগিয়ে চলেছেন। এলাকার সর্বস্তরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নিকট স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অপর যেকোন রাজনৈতিক নেতার তুলনামূলক তিনি সর্বাগ্রে এগিয়ে রয়েছেন। সমসাময়িক সময়ের রাজনৈতিক অঙ্গণের চলমান স্রোত তথা জনতার জননেতা রূপে নির্বাচনে জয়ী হতে হলে তৃণমূল সর্বস্তরের জনপ্রিয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন প্রিয় মানুষ হতে যতসব গুণাবলির প্রয়োজন অনেকটাই তাঁর মধ্যে বিরাজমান।
তিনি পলাশবাড়ী উপজেলা সদরের নুনিয়াগাড়ী গ্রামের (প্রফেসরপাড়া) বাসিন্দা। শুধু জনতার কল্যাণ সাধনের লক্ষ্যেই রাত-দিন সবসময় নিজ বাসা (এসএম বিদ্যালয়ের গেটের সামনে) বৈঠকখানা থাকে উন্মুক্ত। এখানে বসেই তিনি ভুক্তভোগি সাধারণ জনমানুষের দুঃখ-দুদর্শার কথা শোনেন। এছাড়াও সময়ই পেলেই তিনি উপজেলার বিভিন্ন এলাকার দারিদ্যক্লিষ্ট জনমানুষের সার্বিক সমস্যার সমাধান করতে হাজির হন তাদের উঠানে গিয়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীসহ আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের ২০৪১ ভিশন বান্তবায়ন করতে এ উপজেলায় আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর কোন বিকল্প নেই। নবীন-প্রবীন ও তরুণসহ সর্বস্তরের ভোটারদের প্রথম পছন্দের ব্যক্তিই হচ্ছেন তিনি।
নির্বাচন সামনে রেখে সর্বস্তরের ভোটারদের দৃঢ় প্রত্যাশা তাঁর রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় পারিবারিক অপূরণীয় ক্ষতিসাধন ছাড়াও তাঁর গৌরবজ্জোল রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎকেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা নিশ্চিতকরণে জননেত্রী শেখ হাসিনা আন্তরিক হবেন বলে এলাকাবাসী আশাবাদী। 
from BDJAHAN http://bit.ly/2SgqBMv
via IFTTT