পলাশবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিরু মিয়া ওরফে ডাবলু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই রবিউল হোসেন ও এএসআই বুলবুল সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টোবর (শুক্রবার) রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিরু মিয়াকে নিজ বাড়ী হতে গ্রেফতার করে। হিরু ওইগ্রামের আহাদুল ফারাজির ছেলে।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url