বগুড়া নুনগোলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে সদর থানার নবাগত ইনচার্জকে ক্রেস্ট প্রদান
আকাশ স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবীরকে তাহার অফিস কার্যালয়ে কেস্ট প্রদান করেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান এবং কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বিজয়।এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক হাসান আলী, থানার এস আই আঃ গফুর, ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সদস্য জুয়েল হোসেন,সদস্য পৌষ প্রমূখ। নবাগত ইনচার্জ মহোদয় কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্য বিবাহ সহ আইন শৃংঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।