আকাশ স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ১০০ টি ফল, ফুল, কাঠ ও ঔষধী গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক এর সভাপতি প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ফল, ফুল, কাঠ ও ঔষধী গাছের চারা রোপন করা হবে।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী রেজাউল করিম, আকতার জাহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বাসার মানিক প্রমুখ।