শিবগঞ্জে  তুচ্ছ ঘটনায় ব্যবসায়িকে  ছুরিকাঘাত আটক -১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের সদরে  তুচ্ছ ঘটনায় ব্যবসায়িকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ ১ জনকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,  গত বুধবার সন্ধ্যা টায় উপজেলা সদরের ব্যবসায়ী মরহুম মোয়াজ্জেম হোসেনের পুত্র  মোকারম হোসেন খোকন কে
বানাইল হাসপাতাল পাড়া গ্রামের  প্রভাষক দুদুর  ছেলে হাসান ও মৃত মশিউর রহমানের  এর ছেলে রিয়াদ সহ কয়েকজন যুবক আম খাওয়ার কথা বলে কৌশলে সেকেন্দ্রবাদ গ্রামে ডেকে নিয়ে যায়। এসময় খোকনকে একটি ঘরে মধ্যে আটক রাখে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার দূপূরে উভয় পক্ষকে নিয়ে হাসপাতাল এলাকায় এটি বৈঠক বসে। বৈঠক শুরুর পূর্বেই রিয়াদ তার কাছে থাকা চাকু দিয়ে ব্যবসায়ী খোকনকে ছুরিকাঘাত করে। বর্তমানে সে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ রিয়াদ কে ঘটনাস্থল থেকে আটক করে।  এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ  এসএম বদিউজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রিয়াদকে আটক করা হয়। এ ঘটনায় খোকনের মা ৮ জন কে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url