করোনা জয়ী কাহালু থানার এস আই মুকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি জিয়া লতিফুল ইসলাম

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার কাহালু থানা চত্বরে করোনা জয়ী এস আই মুকুল চন্দ্র বর্মন পুনরায় কর্মস্থলে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, সেকেন্ড অফিসার শাহিন কাদির, এস আই আশিকুর রহমান (আশিক), শামীম হোসেন, খয়ের উদ্দিন, মানিক মিয়া, হাফিজুর রহমান, খোকন চন্দ্র ভৌমিক, গুলবাহার, দুলাল হোসেন, এ এস আই ওবায়দুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিলন হোসেন, মাসুদ রানা, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, মমতাজ আলী, আরজ আলী, শ্রী প্রদীপ সহ কাহালু থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url