নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান রাজশাহীর তানোরে নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক হস্তান্তর করা হয়। এউপলক্ষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা ও শিক্ষকদের দিক নির্দেশনা দেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার ও তানোর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আলমগীর হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, পাচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা শাকিক হায়দার প্রমুখ। সভায় সভাপতি পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও প্রধান অথিতি ইউএনও আলমগীর হোসেন জানান উপজেলায় নিম্ম, উচ্চ মাধ্যমিক এবং কলেজের ২৩টি নন এমপিওভুক্ত ২৮১জন শিক্ষক কর্মচারী রয়েছেন। শিক্ষক প্রতি ৫ হাজার এবং কর্মচারীদের জন্য ২ হাজার ৫০০ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনার চেক আপনাদের দেয়া হচ্ছে। আপনারা মানুষ গড়ার কারিগর সুতরাং এই মহামারী করোনাভাইরাস সম্পর্কে গ্রামের মানুষদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিবেন। কারন জেলার মধ্যে তানোর উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২য় অবস্থানে আছে। এউপজেলার ইউএনও ও তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। সৃষ্টি কর্তার অশেষ রহমতে তিনি ও তাঁর পরিবার করোনা মুক্ত। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url