উন্নয়নের সড়কে এগিয়ে চলেছে কিচক ইউনিয়ন
খলিলুর রহমান আকন্দ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২নং কিচক ইউনিয়নের জনবান্ধব চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, কিচক আফাকু কোল্ডষ্টোরেজ এর এমডি বিশিষ্ট শিল্পপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী অত্র ইউনিয়নে নানা উন্নয়ন মুলক কাজ এখন সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তাঁর এসব উন্নয়নমুলক কাজ ও অগ্রযাত্রায় অনুপ্রানিত এবং তাঁর প্রতি শ্রদ্ধাশীল হয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল মেধাবি ছাত্রনেতা অত্র ইউনিয়নের সালদহ গ্রামের যুবসমাজ গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে সমর্থন জ্ঞাপন করেন। এখন থেকে অত্র ইউনিয়নের সকল উন্নয়নমুলক কাজে সব সময় চেয়ারম্যান সাহেবের পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত কনেন।এসময় উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন ইমন, মোঃ আল আমিন, বেল্লাল, আবু সুফিয়ান, সালমান রহমান, শাকিলসহ ইউপি সদস্যগন প্রমুখ। পরে মহামারি করোনার প্রকপ থেকে সামাজিক সুরক্ষায় মাষ্ক বিতরন করা হয়।