বিশ্বনাথে র‌্যাবের হাতে মাদক চাষী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে র‌্যাবের হাতে গাঁজার গাছসহ মাদক চাষীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯। ৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল ইসলাম ও সহকারি পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে একটি দল বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামে অভিযান চালিয়ে ৪টি কাচাঁ গাঁজার গাছ উদ্ধার করে জব্ধ করে এবং মাদক চাষী গোয়াহরি গ্রামের মৃত লতিফ আলীর পুত্র মুক্তার আলী (৪২) গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করে। আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url