সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী আর নেই

অনলাইন ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী (বাবু) আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে ফারাহ আনিকা অনন্যা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের এপ্রিলে বাবার অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে।
৪৫ বছরের সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন রাশীদ উন নবী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url