পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে ২৫০ টি পরিবারের মাঝে (জিআর)মানবিক চাল বিতরণ

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) কারণে হতদরিদ্র পরিবার গুলো দীর্ঘ দিন থেকেই দেশে কর্মপরিবেশ না থাকার কারণে সারাদেশে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার (জিআর) মানবিক চাল সহায়তা অব্যাহত রেখেছেন। দেশের এসব নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই সিলেটের গোয়াইনঘাট উপজেলা সহ দেশের জনসাধারণের খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর ইমরান আহমদের সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদে সমন্বয়ে মানবিক ত্রাণ সহায়তা (জিআর) চাল বিতরণ করে যাচ্ছে এমনটাই জানিয়েছেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
আজ (০৬জুন) সোমবার সকাল ১১টায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে ১০ কেজি করে চাল, ৪৫ প্যাকেট শুকনা খাবার ৯টি ওয়ার্ড মেম্বারদের মাঝে মোট ২৫০টি পরিবারের (জিআর) মানবিক ত্রাণ সহায়তার তুলে দেয়া হয়।
পড়ে প্রতিটি ওয়ার্ডের মেম্বার গণ তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে নিয়ে গিয়ে ওয়ার্ডের নামের তালিকা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়ও দরিদ্র বন্যাকবলিত পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। উক্ত (জিআর) মানবিক চাল সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার মো. মফিজুল ইসলাম, ইউপি সচিব কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক আবু হানিফ, সংরক্ষিত মহিলা মেম্বার সালমা বেগম,আতাউর রহমান আতাই, মো. শাহআলম, আবুল হাসনাত, সয়েন বুনার্জি, ও ইব্রাহিম আলী প্রমুখ।
যানাযায়, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু গত ২৮ জুন তার করোনাভাইরাস (কোভিট ১৯) আক্রান্ত হন। তিনি এখন সিলেটের নিজ বাসায় হোমকোয়ারেন্টানে রয়েছেন। হোমকোয়ারেন্টানে থেকে ইউপি সচিব, প্যানেল চেয়ারম্যান সাথে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে (জিআর) মানবিক চাল বিতরণী অনুষ্ঠানের তদারকি করেন। এবং ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের কাছে রোগমুক্তি লাভের জন্য পূর্ব জাফলং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া কামনা করেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url