বীরগঞ্জে মেধাবী দুই শিক্ষার্থীদের মাঝে ল্যাপটব প্রদান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মোঃ বোরহান হোসেন নিরব ও হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছাঃ আমেনা খাতুনকে ল্যাপটব প্রদান করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল গত মঙ্গলবার ল্যাপটপ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মুহিববুর রহমান, উপজোর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, সাংবাদিক সিদ্দিক হোসেন, রনজিৎ সরকার রাজ ও কার্ত্তিক ব্যানার্জী প্রমুখ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url