বাগমারা উপজেলা পরিষদ ও ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : বাগমারায় মাসব্যাপি উপজেলা পরিষদ ও ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাগমারা উপজেলা পরিষদের উদোগে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার সহ পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অপর দিকে বাগমারা উপজেলা ছাত্রলীগ ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে মাসব্যাপি জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সম্পাদক আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগে নেতা রাকিব, নাহিদ, তিতাস, রবিউল, উজ্জল, হাবিব, রনি প্রমূখ। এর আগে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ চত্তর ও বিভিন্ন সড়কের দুইধারে বৃক্ষরোপন করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url