বগুড়া সদরের পল্লীমঙ্গল হাট ড্রাইভার কল্যান সমিতির ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এস আই সুমন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার রাতে বগুড়া সদরের পল্লীমঙ্গল হাট ড্রাইভার কল্যান সমিতির ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার পুনরায় নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান মন্ডল ও সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল কে সংবর্ধনা দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান হেলাল,পিরগাছা এফএম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা জাহিদুল ইসলাম,মাসুদ রানা মাসুদ,রাসেল,অত্র কল্যান সমিতির আবু বক্কর,রুমন,আব্দুল করিম,আজিজার রহমান,তারেক মাহমুদ তুষার,আপেল মাহমুদ সহ সকল সদস্যবৃন্দ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url