দক্ষিণ সুরমা আ.লীগের সভাপতি সাইফুল, সম্পাদক শামীম

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দিনভর এ সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন কাউন্সিলররা। সভাপতি পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পেয়েছেন। এছাড়া আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৬ জন প্রার্থী ছিলেন।
এদিকে ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীম আহমদ। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। এছাড়া রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন। দক্ষিণ কুচাইস্থ ইছরাব আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url