সই পাতানো
হাসান মাসুদ :
ভূতুম পেঁচা ভূতুম প্যাঁচা
রাত্রি হলেই হুতোম প্যাঁচা
কেন ডাকিস তুই?
পড়ার ঘরে মনটা পুড়ে
চাইযে তোকে হৃদয় জুড়ে
আয় না পাতি সই।
সই হলে সই ডাকব দুজন
খেলব দুজন, গড়ব দুজন
ভেন্নাপাতার ঘর,
রোদ বৃষ্টি ঝড় যতই আসুক
নিন্দুকেরা যতই হাসুক
হবো না কভু পর।