আত্রাইয়ে ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা
রুহুল আমীন, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান কালে এক অভিযান চালিয়ে ঘড়গুলো ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শোদ মিশু। ঘটনাটি ঘটেছে উপজলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্যাসবাড়ী গ্রামে ।
মঙ্গলবার বিকেল সন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন সরকারী জায়গা দখল করে ঐ গ্রামের খনজার হাসানের ছেলে আবুল কালাম আজাদ স্থায়ী স্থাপনা নির্মান করেছেন এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শোদ মিশু অভিযান চালিয় নির্মানাধীন দুটি ঘড় ভেঙ্গে গুড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, হাটকালুপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মির্জা মো. মিজানুর রহমান এবং আত্রাই থানা পুলিশের সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শোদ মিশু বলেন, ইতিপূর্বে ঐ জায়গাতে ঘড় নির্মানের সংবাদ পেয়ে লোক পাঠিয়ে নিষেধ করি। নিষেধ অমান্য করে ঘড় নির্মান করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান গিয়ে জায়গাটি সার্ভে করে সরকারী জায়গা হওয়ায় দুটি ঘড় ভেঙ্গে দেওয়া হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।