আত্রাইয়ে স্বামীর নির্যাতনে স্ত্রী খুন, স্বামী আটক

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুরে (বাদুল্লাপাড়া) স্ত্রী অরুনা(৪২) কে খুনের অভিযোগ উঠেছে স্বামী বাবলু কামারের(৫৫) বিরুদ্ধে। মঙ্গলবার(২৬ নভেম্বর) দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। স্থানীয়রা জানায়, উপজেলার মির্জাপুর গ্রামের বাদুল্লা পাড়ার করিমের মেয়ে অরুনার সহিত একই উপজেলার হাটুরিয়া গ্রামের সদর উদ্দীনের ছেলে বাবলুর (৫৫) গত ২০ বছর পুর্বে বিয়ে হয়, বিয়ের পর থেকে বাবলু অরুনার বাবার বাড়ি মির্জাপুরে ঘর জামাই হিসেবে বসবাস করত। তাদের ১ছেলে ও ১ মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই ননা বিষয়ে তাদের মধ্যে নানা বিষয়ে দন্দ্ব লেগ থাকত বলে জানায় স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে স্বামী -স্ত্রী ও সন্তান খাবার খেয়ে ছেলেকে তার নানার ঘরে শুয়িয়ে রেখে স্বামী ও স্ত্রী নিজ ঘরে ঘুমাতে যায়, রাত্রী সাড়ে-তিনটার দিকে অভিযুক্ত বাবলু তাহার শ্বশুর ও ছেলেকে ডেকে বলে অরুনা মারা গেছে, বিষয়টি জানবার পরে অরুনার বাবা, ভাই ছেলেসহ এলাকার লোকজন এসে মৃত অবস্থায় দেখতে পায়। তাদের সন্দেহ অরুনাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়েছে। বিষয়টি আত্রাই থানা পুলিশকে খবর দিলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোসলেম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত বাবলুকে আটক করে। মৃত অরুনার লাশ আজ সকালে নওগাঁ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মৃত অরুনার ভাই আজিজুল বাদী হয়ে আত্রাই থানায় মামলার ইউডি মামলা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url