দিনাজপুরে আওয়ামীলীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : দিনাজপুর পাক-পাহাড়পুরস্হ শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর ২নং ওয়ার্ডের পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা আওয়ামীলীগের নতুন কমিটির পরিচিতি সভা।
২৪ নভেম্বর, ১৯ রোববার রাত ৮টায় পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ মহসীন আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মনা’র সঞ্চালনায় পরিচিতি সভায় মূল্যবান বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (মহিবুল), ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল (মুক্তিবাবু), মোঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, সদস্য সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য যে, ১২ নভেম্বর ১৯ মঙ্গলবার বিকেলে দিনাজপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা আওয়ামীলীগের সম্মেলন।
দিনাজপুর পাক-পাহাড়পুরস্হ শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে মোঃ মহসীন আলীকে সভাপতি ও মোঃ আখতারুজ্জামান মনাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন – সহ-সভাপতি মোঃ ওহিদ, মোঃ আরশাদ ইমাম, মোঃ আকরাম আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাশেদ, মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহাদেব চন্দ্র শীল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ এনামুল হক এম, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জেহসান ইসলাম জজ, কোষাধক্ষ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুপচান মণ্ডল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রাজু শাহ্, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ মল্লিক, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ তাহমিদ আলম রুপম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অনুপ কুমার দাস, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ হোসেন (লেলিন), সদস্য বাদল ইব্রাহিম, মোঃ সফিকুল ইসলাম সফি, মোঃ সাঈদ আবু কালাম রাজু, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আশকারুজ্জামান পলাশ, মোঃ বজলুল করিম রানা, মোঃ মোজাম্মেল হক লিটন, মোঃ মিজানুর রহমান, মোঃ আরিফুজ্জামান আরিফ ও মোঃ মাসুদ রানা।