জেএমবি নেতা হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা রুহুল আমীন ওরফে সালমান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— জেএসবি সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, গোমস্তাপুর উপজলার আব্দুস শুকুর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— গোমস্তাপুর উপজলার সামশুল আলম, সাইফুল ইসলাম ও মো. শামীম ও নওগাঁ জেলার মান্দা উপজেলার আব্দুল মোতাকাব্বির ওরফে বুলবুল।
মামালা সূত্রে জানা যায়, জেএমবির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি -বারিয়া গ্রামের একটি আমবাগান থেকে ঢাকা জেলার ধানমন্ডির আসগর আলীর ছেলে রুহুল আমীন ওরফে সালমানের গলা দেহ থেকে দ্বিখণ্ডিত করে তার মস্তকটি জেলার গোমস্তাপুর থানার মহানন্দা নদীর ধাইনগর ঘাটে মাটির নিচে পুঁতে রাখে আসামিরা।
এ ঘটনায় নাচোল থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার এসআই গৌতম চন্দ্র মালী ২০১৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url