ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হিজড়া সম্প্রদায়ের রেখামনিকে ফুলবাড়ীর সভাপতি ঘোষনা

মোঃ আফজলা হোসেন দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা হিজড়া সম্প্রদায়ের কমিটির সভাপতি নিয়ে বিরোধের অবসান । অবশেষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হিজড়া সম্প্রদায়ের রেখামনিকে ফুলবাড়ীর সভাপতি ঘোষণা।
গত সোমবার বিকেল ৪টা থেকে সন্ধা ৮টা পর্যন্ত হিজড়া সম্প্রদায়ের ফুলবাড়ী উপজেলা কমিটির নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল। ইতিপূর্বে হিজড়া সম্প্রদায়ের দিনাজপুর জেলার ১৩টি উপজেলার দায়িত্বে সাথী হিজড়া সম্প্রদায়ের সংগঠনের বাপ্পীর নেতৃত্বে ফুলবাড়ী উপজেলা কমিটির রেখামনি কে সভাপতি ঘোষনা করেন। এই নেতৃত্ব নিয়ে দিনাজপুরের হিলি হিজড়া সম্প্রদায়ের নেতা বৈশাখী এই উপজেলার নেতৃত্ব দেওয়া নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুর নিকট গত ২৫ শে নভেম্বর সোমবার উপজেলা কমিটির কে নেতৃত্ব দিবেন এ নিয়ে অভিযোগ দিলে উভয়ের মধ্যে ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে ফুলবাড়ী উপজেলা কমিটির রেখামনিকে হিজড়া সম্প্রদায়ের ফুলবাড়ীর সভাপতি ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী , উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: কার্ণিজ আফরোজ, উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম। হিজড়া সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের হিজড়া সম্প্রদায়ের ন্যায় অধিকার উন্নয়ন সংগঠনের সভাপতি লোটাস রানা, দিনাজপুর জেলার ১৩টি উপজেলার হিজড়া সম্প্রদায়ের সাথী হিজড়া সংগঠনের সভাপতি বাপ্পী , গঙ্গাচড়া উপজেলার মুক্তা, পীরগঞ্জের স্মৃতি ও ফুলবাড়ী উপজেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি রেখামনি সহ সংগঠনের প্রায় ৩ শতাধিক হিজড়া উপস্থিত ছিলেন। আবশেষে রাত ৮ টায় নেতৃত্বের অবসান ঘটে রেখামনিকে ফুলবাড়ীর সভাপতি ঘোষনা করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url