গোবিন্দগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬ নভেম্বর দুপুরে এসআই শফিকুলের নেতৃত্বে এসআই নাজমুল,বোরহান,জিল্লুর সহ গোবিন্দগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউপির সাবগাছি হাতিয়াদহস্হ ধৃত আসামী তারাজুলের বাড়ী হতে গোবিন্দগঞ্জ থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আসামি তারাজুল (৩৮) পিতা -হাফিজার সাং সাবগাছি হাতিয়াদহ ও ২। মানিক জাফর(৩৫) পিতা-মৃঃ তজমল সাঃ নাকাই উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদ্বয় কে ১৫০ গ্রাম হেরোইন, ৩’শত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬’ শত টাকা সহ আটক করে।
এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।