নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামীগিরেন্দ্রনাথ ইয়াবাসহ গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে একাধিক মাদক মামলা আসামী গিরেন্দ্র নাথ (৫২) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দুপাড়ার ধীরেন্দ্র নাথের ছেলে। মঙ্গলবার বিকেল ৩ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ গেটের সামনে তার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ গেটের সামনে গিরেন্দ্র নাথের দোকানে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সে ইয়াবার ডিলার হিসেবে চিহ্নিত ।



from BDJAHAN https://ift.tt/2TocLbD
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url