শিবগঞ্জের আটমুল ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী রিজুর গনসংযোগ
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি : বগুড়া শিবগঞ্জের আটমুল ইউনিয়নের ভাইয়ের পুকুর, আটমুল বন্দর, নান্দুড়া বন্দর, আলিয়ারহাট, কালিতলা বাজার সহ বিভিন্ন বন্দরে মঙ্গলবার দিনভর গনসংযোগ করেছেন শিবগঞ্জ উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ রিজু। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নাগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হান, রায়নাগর ইউপি’র ওয়ার্ড সদস্য ছানাউল হক সানা, সাবেক ওয়ার্ড সদস্য ওহেদুল ইসলাম হাম্মাদ, শিবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রাকিবুল হাসান, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব গোলাম মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি গণসংযোগকালে এলাকার ভোটাদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আমি নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
from BDJAHAN https://ift.tt/2IRgjPB
via IFTTT