কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবী

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ গাজী আওয়ামী লীগের মনোনয়ন দাবী করেছেন।

জানাগেছে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ গাজী গত ২৬ জানুয়ারী সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার নিকট থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় আবেদন পত্র গ্রহণ করেন ।২৭ জানুয়ারী সকালে তিনি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার নিকট উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় উক্ত আবেদন পত্র জমাদেন। উল্লেখ্য কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ গাজী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য উপজেলা ব্যাপী গণসংযোগ করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদ-কে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে নির্বাচত হবেন বলে উপজেলাবাসি সূত্রে জানাগেছে।



from BDJAHAN http://bit.ly/2RkYY0h
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url