শিবগঞ্জে প্রান্তি চাষীদের মাঝে বিনামূল্যে কৃষিপণ্য বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সার ও বীজ বিতরণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ্, কৃষিবিদ রবিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক,  আবু তাহের, এজাজ কামাল। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ প্রতিবেদক কে বলেন রবি, ১৮,১৯ মৌসুমের জন্য গম, ভুট্টা, সরিষা, বোরো ধান এবং পরবর্তী খরিপ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল প্রণোনদনা কর্মসূচির আওতায় এই উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকদের জন্য ১ হাজার ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।



from BDJAHAN http://bit.ly/2Wvzj94
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url