গাইবান্ধায় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে সোমবার বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, এ্যাথলেটিকস্ উপপরিষদের সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।প্রতিযোগিতায় পুরুষ-মহিলা, বালক-বালিকা, প্রতিবন্ধীসহ ৪২টি ইভেন্টে প্রায় ৩৫০ জন প্রতিযোগি অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
from BDJAHAN http://bit.ly/2RSV9V9
via IFTTT