সাপাহারে শীতবস্ত্র বিতরণ

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্ত প্রবীণ নারী পুরুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রবীণ কল্যাণ কর্মসূচি’র আওতায় রিক নওগাঁ-১ এরিয়ার উদ্যোগে সংস্থার গোয়ালা শাখায় সোমবার সকাল১০টায় শতাধীক শীতার্তদের মাঝে একটি করে (শীতবস্ত্র)কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী ,গোয়ালা ইউপি চেযারম্যান মোকলেছুর রহমান (মুকুল) রিক নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার মঞ্জুরুল করিম,রিক গোয়ালা শাখা ব্যবস্থাপক সমরজিৎ সরকার, পিও স্যোসাল মিজানুর রহমান ,ইউসুফ ্আলী,পিও টেকনিক্যাল অফিসার বকুল শাহ,সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা,জন প্রতিনিধি,সমাজসেবীগণ এ সময় উপস্থিত ছিলেন ।
from BDJAHAN http://bit.ly/2RQhVgi
via IFTTT