উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে এখন উন্নযনের রোল মডেল : হুইপ গিনি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে এখন উন্নযনের রোল মডেল। দেশের মানুষের মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিনত হয়েছে। তিনি সোমবার গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকায় বিএডিসির ২’শ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মান কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিএডিসির রংপুর অঞ্চলের (বীজ বিপনন ) উপ-পরিচালক সুলতান আলম, সহকারী পরিচালক নাইমুল আরিফ, সহকারী পরিচালক আজহারুল ইসলাম বিএডিসির বীজ ও সার এসোসিয়েশনের সভাপতি তাজমিনুর রহমান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। হুইপ আরো বলেন, কৃষি সেক্টরে অভাবনীয় সাফল্য এসেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হওয়ায় জনগন যাতে অতি সহজেই বীজ, সার ও খাদ্য হাতের নাগালে পায় সে জন্য জেলায় নতুন সার, বীজ ও খাদ্য গুদাম নির্মান করছে।

উল্লেখ্য বিএডিসির অধীনে বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বিতরণ ব্যবস্থাদির আধুনীকরণ, উন্নয়ন প্রকল্প এর আওতায় ২’শ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ গুদাম নির্মান কাজে প্রায় ৫৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।



from BDJAHAN http://bit.ly/2CQy0Ze
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url