পত্নীতলায় বিজিবি ’র অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অভিযানে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আনিস(২২), কে আটক করেছে । সোমবার (২৮ জানুয়ারি) ০১৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ শাহজাহান এর নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত পিলার ২৫৩/২১-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোটবিদিরপুর নামক স্হানে অভিযান পরিচালনা করে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আনিস(২২), পিতা-মোঃ জহিরুল, গ্রাম+পোষ্ট-শীতল, থানা-পতœীতলা ও নওগাঁ’কে ঘটনাস্হল হতে আটক করতে সক্ষম হয় এবং একই গ্রামের মোঃ মনিরুজ্জামান (৩০), পিতা-মোঃ নাইমুল নামে মাদক চোরাকারবারী ঘটনাস্হল হতে পলাতক রয়েছে। ধৃত আসামীর সাথে ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল (মডেল-ঙকঅচওঅ-ঔ৭) পাওয়া গেছে। সিজার মূল্য-১৮,৬০০/- টাকা।আটককৃত আসামীসহ মাদকদ্রব্য নিকটস্হ পতœীতলা থানায় হস্তান্তর এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



from BDJAHAN http://bit.ly/2RVjCci
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url