সরিষাবাড়ীতে বাল্যবিয়ে না দেয়ার শপথ

সুমন, সরিষাবাড়ী, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে মায়েরা তাদের মেয়েদের বাল্য বিবাহ না দেয়ার শপথ নিয়েছেন। সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাৎসরিক অভিবাবক সমাবেশে প্রায় ৫ শতাধিক মায়েরা এ শপথ করেন।

বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চুর সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়নের ৪ বারের নির্বাচিত ও স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম, আব্দুল হাই, আবুল কালাম আজাদ, অভিবাবক বাবু সরকার, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, মহিলা ইউপি সদস্য রউশনারা বেগম প্রমুখ।



from BDJAHAN http://bit.ly/2CSbnU4
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url