বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিএম মনিরুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিট সেরনিয়াবাত। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন সরদার, রুস্তুম সেরনিয়াবাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক ও বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুরুল হক মিঞা। পরে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



from BDJAHAN http://bit.ly/2sR5IJo
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url