আত্রাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটেরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন তথ্য কমিশনার ড.নেপাল চন্দ্র সরকার । আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা পরিষদের কর্মকর্তা,বিভিন্ন কলেজের অধ্যক্ষ,প্রধান শিক্ষক,এনজিও কর্মী, সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য কমিশনের তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হয়।



from BDJAHAN http://bit.ly/2MEH1ZH
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url