উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হল রুমে বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংসদ প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি সামছুল হক খন্দকার, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক এস.্এম বেলাল হোসেন, নিসরুল হামিদ ফুতু, দপ্তর সম্পাদক জাহিদ হাসান পিয়াল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সর্ব সিদ্ধান্ত মোতাবেক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে উপজেলা চেয়ারম্যান হিসাবে একক প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসাবে ঘোষনা করা হয় উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালমা বেগম চাঁপাকে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী হওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় কোন সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।
from BDJAHAN http://bit.ly/2FTimjy
via IFTTT