পবিত্র মাহে রামাদ্বান ও বাংলা নববর্ষে  নিহত রায়হানের পরিবারের পাশে মহানগর পুলিশ

সিলেট প্রতিনিধি :: পবিত্র মাহে রামাদ্বান ও বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৪ এপ্রিল) সিলেটে পুলিশি নির্যাতনে নির্মমভাবে নিহত হওয়া আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মহানগর পুলিশ (এসএমপি)। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে রায়হানের পরিবারে সদস্যদের হাতে উপহারসামগ্রী  তুলে দেয়া হয়।
এসএমপির পক্ষ থেকে সেগুলো পৌঁছে দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি. এম. আশরাফ উল্যাহ তাহের ও সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স) রাখী রানী দাস।
উপহার গ্রহণ করেন রায়হানের মা সালমা বেগম, সৎ বাবা হাবিব উল্লাহ ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url