রাজাপুরে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ভাতকাঠি গ্রামে নানা বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. রবিউল হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রাম থেকে উদ্ধার করা হয়। রবিউল ওই এলাকার রিক্সা চালক মো. জহিরুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার রবিউল তার মায়ের সাথে একই এলাকার ভাতকাঠি গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকালে রবিউলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করে বাড়ির পিছনের পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় নোভা ক্লিনিক এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রবিউল এর দাদা মোরশেদ হাওলাদার অভিযোগে জানায়, আমার নাতীকে তার নানা বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠো বিচার চাই। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url