রাজাপুরে ৪ জেলের ১ বছরের কারাদন্ড

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে ইলিশ প্রজনন মৌসুমে নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া ও উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে এ দন্ডপ্রদান করেন। এছাড়াও একদিনে ১২ হাজার মিটার কারেন্ট জালসহ ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। দন্ডিতরা হলো- উপজেলার উত্তমপুর এলাকার আব্দুল বারেক ফরাজীর পুত্র মোঃ মিজানুর ফরাজী (২২), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত সোবাহান সিকদার এর পুত্র মোঃ জাকির সিকদার (৩৫), বৈশখীয়া এলাকার মোঃ ইদ্রিস হাওলাদার এর পুত্র মোঃ রাজিব হাওলাদার (২০), ইউসুব আলী খান এর পুত্র মোঃ নুরুল ইসলাম খান (২২)। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনুজা মন্ডল জানান, আইন অমান্য করায় ৪ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url