দিনাজপুরে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা : সোনার বাংলা ব্যবসায়ী সমিতি চ্যাম্পিয়ন ও লালবাগ বডি বিল্ডিং ক্লাব রানার্সআপ

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : দিনাজপুর শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আসন্ন পৌর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা. ঝরনা বেগম এর প্রধান পৃষ্ঠপোষকতায়, লালবাগ-পাটুয়াপাড়া আদর্শ যুব সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলা। উক্ত খেলায় সুপার ওভারে সোনার বাংলা ব্যবসায়ী সমিতি চ্যাম্পিয়ন ও লালবাগ বডি বিল্ডিং ক্লাব রানার্সআপ হয়েছে।
৩০ অক্টোবর, ২০২০ শুক্রবার বিকেল ৪টায় শহরের পাটুয়াপাড়া হাজীর আমবাগানে অনুষ্ঠিত কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্মিলিত আহবায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল (মুক্তিবাবু), লালবাগ-পাটুয়াপাড়া আদর্শ যুব সমাজ এর সভাপতি মোঃ আতিকুর রহমান বিন বর্ধমানী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজমুল আলম, লালবাগ উন্নয়ন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মো. আবু সাঈদ, লালবাগ-পাটুয়াপাড়া আদর্শ যুব সমাজ এর সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন।
টুর্ণামেন্টে সোনার বাংলা ব্যবসায়ী সমিতি প্রথম বেটিং করতে মাঠে নামেন। আম্পায়ার হিসেবে ছিলেন মোঃ শান্ত ও মো. সান মুন। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন মো. রফিক।
উল্লেখ্য যে, উক্ত টুর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে সোনার বাংলা ব্যবসায়ী সমিতি, লালবাগ বডি বিল্ডিং ক্লাব, মেঘলা টেলিকম ও স্প্রিরিটেড নেটওয়ার্ক।
আরো উল্লেখ্য যে, ১৬ অক্টোবর, ২০২০ শুক্রবার সকাল ১০টায় মোছা. ঝরনা বেগম এর প্রধান পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. মোস্তফা কামাল (মুক্তিবাবু)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url