কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রদের উদ্দ্যেগে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : শনিবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের প্রাক্তন এস এস সি পরীক্ষার ২০১৪ হতে ২০২০ ব্যাচের ছাত্রদের আয়োজনে অন্তঃ বিদ্যালয় শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। উক্ত র‌্যালী ও শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হুমায়ন আহম্মেদ উচ্ছাস সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন এস এস সি পরীক্ষার ২০১৪ হতে ২০২০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url