বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১৩) এর মৃত্যু হয়েছে। ৬ জুলাই সকালে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য বুলু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ৫ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলার নিজামতকুড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ দিয়ে ফ্যানের সংযোগ ঠিক করতে গিয়ে ইমরান হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইমরান হোসেন সিংজানী মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সে নিজামতকুড়ি গ্রামের আবেদ আলীর ছেলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url