ফকিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম সিকদার গুরুতর আহত

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নলদা মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ আব্দুল হক শিকদারের, ছেলে মোজাম সিকদার (৬৭) সকাল আনুমানিক সাতটার দিকে একই গ্রামের সওকাত শেখ এর নাস্তার দোকানের সামনে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে আসলে ওই দোকানে আগে থেকে বসে থাকা একই গ্রামের আফজাল সিকদার ছেলে জামিল সিকদার (৩২) জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিতভাবে মোজাম শিকদার এর উপর হামলা চালায় এবং দোকানে বসে থাকা লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই জামিলের কোমরে থাকা সেলাই রেঞ্জ দিয়ে মোজাম শিকদারের মাথায় আঘাত করে। এ সময় সে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুনরায় জামিল সিকদার আবার আঘাত করতে গেলে দোকানদার শওকত শেখ, জামিল সিকদার কে বাধা দেয়। এক পর্যায়ে জামিল সিকদার ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর কাছে জানতে চাইলে তিনি জানান ৭ জনের নাম উল্লেখ করে আহত মোজাম শিকদারের স্ত্রী একটি অভিযোগ দিয়েছেন, আমি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url