আত্রাইয়ে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি (১৫) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সাহাগোলা ইউনিয়নের পীরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃষ্টি ওই গ্রামের শ্রী বিপুলের মেয়ে ও সাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।নিহত বৃষ্টির মা শিউলি রানী জানান, মঙ্গলবার রাতে পরিবারের সাথে খাবার খেয়ে তার নিজ শয়ন ঘরে ঘুমাতে যায়। বুধবার সকালে তাকে ডাকতে গিয়ে দরজা খুলে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার লাশ ঝুলছে।
আত্রাই থানা পুলিশের এস আই হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।