কাহালু উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে বৃক্ষরোপন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা সাবাহ আল জামীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হক মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক রকি হোসেন, ছাত্রলীগ নেতা আহসান হাবিব, জোবায়ের রহমান জিহাদ, মাইনুল ইসলাম, সামিউল ইসলাম, মতিউর রহমান, রাহিদ আহম্মেদ, রেজোয়ান ইসলাম, রিদয় প্রমূখ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url